জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
টাঙ্গাইল জেলা তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

রসনা বিলাসীদের জন্য উপভোগ্য সুস্বাদু চমচম, বাঙালী রমণীদের জন্য পরম আকর্ষণীয় তাঁতের শাড়ির জন্য টাঙ্গাইল জেলা দেশে বিদেশে সুপরিচিত। টাঙ্গাইলের কৃতি সন্তান এ দেশের মেহনতি মানুষের প্রিয় নেতা মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর সাথে টাঙ্গাইল জেলার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। চমচম-তাঁত-ভাসানী খ্যাত টাঙ্গাইল জেলার জেলা ওয়েবসাইটে আপানদের স্বাগতম।

ঢাকা হতে প্রায় একশত কি মি দূরে অবস্থিত এ জেলার পূর্বে রয়েছে ময়মনসিংহ ও গাজীপুর, পশ্চিমে সিরাজগঞ্জ, উত্তরে জামালপুর, দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা।

এ ওয়েবসাইটটি জেলা প্রশাসনের একটি সমন্বিত তথ্য ভান্ডার বিশেষ। জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি বিষয়ক তথ্যের পাশাপাশি জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সেবাসমূহের বিস্তারিত বিবরণ এ ওয়েবসাইটটি ধারণ করছে। গুরুত্বপূর্ণ অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবে এ ওয়েবসাইটটি তাৎপর্যপূর্ণ ভমিকা রাখবে।



গুরুত্বপূর্ণ তথ্য

left_menu_footer